• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৭১
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
1762869979 8085fb90f40cfaa5a4cfb363a72c00ff

দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন আরও এক মাসের জন্য নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অর্থনীতির প্রধান কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দর প্রতিদিন ৫ থেকে ৬ হাজার ট্রাক, কাভার্ডভ্যান, লং ভেহিকেল ও প্রাইমমুভারের চাপ সামলে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। তাই বন্দর এলাকায় নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের মিছিল, মানববন্ধন বা পথসভা আয়োজনের কারণে সৃষ্ট যানজট বন্দরের কার্যক্রম ব্যাহত করে—যা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ পুরো বন্দর এলাকায় আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর একই এলাকায় ৩০ দিনের জন্য এমন নিষেধাজ্ঞা জারি করেছিল সিএমপি।

নুসরাত ফাহা/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ