• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি ,গ্রেপ্তার চোর

নিজস্ব প্রতিবেদক / ১০৯
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
1762678691 9fdecd28d2ea1ed855967c2897180669

চট্টগ্রাম নগরের সদরঘাটে দেড়শ বছরের পুরোনো কালী মন্দিরে প্রতিমায় থাকা স্বর্ণালঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি করে নেওয়ার ঘটনায় চোর ধরা পড়েছে পুলিশের জালে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। রোববার চোরকে সনাক্ত করে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

জানা গেছে, মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে চোর। প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য জানান, সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খোলার পর চুরির বিষয়টি জানাজানি হয়। দানবাক্সে ভক্তদের দেওয়া ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে। মূল দরজায় তালা দেওয়া ছিল। ধারণা করছি, মন্দিরের পেছনে ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটর ভেঙ্গে চোর ভেতরে ঢুকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ