• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

গ্যাসের চুলার আগুনের ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৮৮
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
death 20251109165802

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় চুলার আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার আবুতোরাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবদূ সামিনা আক্তার (৩৫) । তিনি একই উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, রোববার দুপুর ১২টার চুলা থেকে রান্নাঘরে আগুন লাগে। তিনি কাঁথা দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন। বাসায় কেউ না থাকায় তিনি অতিরিক্ত ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে বাইরে থেকে ধোঁয়া দেখে লোকজন রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন জানান, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় ধম বন্ধ হয়ে যায়। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।

রায়হান/দেশবিদেশ

 


এই বিভাগের অন্যান্য সংবাদ