• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

২৪ ঘন্টা না পেরুতেই বায়েজিদে আবারও গুলি, আহত ১

নিজস্ব প্রতিবেদক / ৮৮
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
injured 20251106191442

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় আবারও গুলির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস আলী চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

এর আগে, বুধবার (৫ নভেম্বর) একই এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নিহত হন। ঐ ঘটনায় এরশাদ উল্লাহ নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার নিয়ে বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন গুলির ঘটনায় আমরা এখনো বিস্তারিত জানি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এক পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, দুপুরে অটোরিকশা চালানোর সময় দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার হাঁটুতে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ