• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে যা দেখা গেলো

নিজস্ব প্রতিবেদক / ১০১
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 5

চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়, মাত্র কয়েক ফুট দূর থেকে গুলি ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা।

ভিডিওটি ধারণ করেছিলেন প্রচারণায় অংশ নেওয়া দলের এক কর্মী। ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজার বাগ এলাকার একটি দোকানের মালিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করছিলেন প্রার্থী এরশাদ উল্লাহ । দোকান থেকে বেরোনোর সময় হঠাৎ করেই গুলির শব্দ! এক রাউন্ড, দুই, তারপর পরপর আরও পাঁচটি গুলি! মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় সবাই , দৌড়ে পালাতে শুরু করে উপস্থিত নেতাকর্মীরাও।

ঐ ফুটেজের কাঁপা ক্যামেরার ফ্রেমে দেখা যায়, এরশাদ উল্লাহ মাটিতে লুটিয়ে পড়েছেন, তার চারপাশে আতঙ্কে ছুটে বেড়াচ্ছেন সমর্থকেরা।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলি এরশাদ উল্লাহর বুকের পাশে লেগে শরীর ভেদ করে বেরিয়ে যায়। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। কিন্তু তার সঙ্গে থাকা আরও দুই কর্মীর একজনের অবস্থা জীবনসংশয়ী, হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেননি তিনি বেঁচে আছেন কি না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “বিকেলে নির্বাচনী প্রচারণার সময় আকস্মিক গুলিবর্ষণ শুরু হয়। এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।”

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ