• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

শেখ হাসিনা বিচারের রায় হবে আগামী সপ্তাহে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৬৩
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 11 04 at 4.06.49 PM

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। শহীদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে, তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছে, গুম-খুনে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকদূর এগিয়েছে। জুলাই সনদে সাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শেখ হাসিনাকে উৎখাত করে আমরা একটি নতুন সরকার গঠন করেছি। এই সরকারের কাজ হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

এই উপদেষ্টা আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার মতামতের মূল্য থাকবে, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো কালো অধ্যায় আর ফিরে আসবে না।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপুরে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ