• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান

দেশবিদেশ প্রতিবেদক / ১১২
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
Amardesh dr Shofiqur

প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঘোষিত তালিকায় দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আসন (ঢাকা-১৫) থেকে বিএনপি মো. শফিকুল ইসলাম খানকে প্রার্থী করেছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি একটি প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রয়োজন মনে করলে পরবর্তীতে সংশোধন আনতে পারে।”

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া: ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান: বগুড়া-৬ আসনে,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ঠাকুরগাঁও-১ আসনে।

দলীয় সূত্রে জানা গেছে, এ তালিকাটি আংশিক এবং বাকি আসনগুলোতে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।

এসি/টিসি


এই বিভাগের অন্যান্য সংবাদ