• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

জরুরি সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি, আসছে মনোনয়ন ঘোষণা!

দেশবিদেশ প্রতিবেদক / ৭৫
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
images

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে। পরে ধাপে ধাপে অন্যান্য আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হবে।

সম্প্রতি সারা দেশের তিনশ’ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। এ বৈঠকে প্রায় দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রথম দফায় ঘোষিত প্রার্থীদের বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ