• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চবির সেই শিক্ষার্থী মামুনের মাথায় দুই মাস পর বসল খুলি

দেশবিদেশ প্রতিবেদক / ৯২
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
image 237399 1762158680

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।বর্তমানে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথায় ফ্রিজে সংরক্ষিত খুলির অংশটি প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন।

এ ঘটনায় আরেক আহত শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও ধীরে ধীরে সেরে উঠছেন। তিনি বর্তমানে ফিজিওথেরাপি নিচ্ছেন। দুজনই দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দুই দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী আহত হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমতিয়াজ ও মামুন মাথায় গুরুতর জখম হন। রাতেই নগরীর পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর ১৬ সেপ্টেম্বর ইমতিয়াজকে কেবিনে স্থানান্তর করা হয়।

অন্যদিকে আব্দুল্লাহ আল মামুনকে ১ সেপ্টেম্বর সাপোর্ট খুলে কেবিনে স্থানান্তর করা হয়। তার মাথার খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়। এ সময় তার ‘মাথায় হাড় নেই, চাপ দিবেন না’ লিখে দেওয়া হয়।

চিকিৎসক মো. ইসমাঈল হোসেন বলেন, গত শনিবার মামুনের মাথায় খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে সে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছে। শারীরিক অবস্থা ভালোর দিকে। দু-এক দিনের মধ্যেই তাকে ছাড়পত্র দেওয়া হবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ