• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

অসুস্থতায় ছুটি না পেয়ে নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ১১৪
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
narayan 1 20251103121643

নারায়ণগন্ঞ্জের বন্দর উপজেলার লারিস ফ্যাশস নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিককে অসুস্থতায় ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার পরে মহাসড়কের মদনপুর অংশে অবরোধ করেন শ্রমিকরা। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বন্দর উপজেলার ‘লারিস ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। এমতাবস্থায় ওই নারী অতিরিক্ত অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের দাবি, তাদের সহকর্মীর মৃত্যুর ঘটনায় মালিকপক্ষ দায়ী। অসুস্থ হওয়া সত্ত্বেও তারা ছুটি না দিলে চিকিৎসার অভাবে মৃত্যুররণ করেন। মালিকপক্ষের কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে লারিস ফ্যাশন কোম্পানির সিইও শিমুল জাগো নিউজকে জানান, গতকাল আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, মৃত্যুর পর দাফন সম্পন্ন করতে যত কার্যক্রম ছিল সবই আমাদের কোম্পানি থেকে করা হয়েছে। মৃত্যুর পেছনে তো কারো হাত থাকে না। আমরা ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের কথা দিয়েছি, সব ধরনের সাহায্য করবো। কোম্পানি থেকে তাদের জন্য অর্থনৈতিক একটা ব্যবস্থাও করা হবে। কোম্পানির শ্রমিকদের দাবি, ওই ফ্লোরের দায়িত্বপ্রাপ্তদের চাকরিচ্যুত করা লাগবে। আমরা তাতেও রাজি হয়েছি। কিন্তু তারা তবুও আন্দোলনে নেমেছে।

এ বিষয়ে জানতে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সহকর্মীর মৃত্যুতে গার্মেন্টস মালিকপক্ষ দায়ী এমন দাবি করে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে আমাদের থানা পুলিশের সঙ্গে জেলা, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও উপস্থিত রয়েছেন।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ