• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক / ১১০
রবিবার, ২ নভেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 11 02 at 12.42.06 PM

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালমান (৫০)। তিনি উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে র‍্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তল্লাশির সময় তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রির উদ্দেশ্যে হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাসায় অবস্থান করছে। পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ