• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

প্রতিবাদে পিজার স্মারলিপি প্রদান

সাংবাদিকের ওপর পুলিশি হামলা, তিন সপ্তাহেও বিচার হয়নি

দেশবিদেশ প্রতিবেদক / ১৩২
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দেশবিদেশ২৪ 1

চট্টগ্রামে থানার ভেতরে সাংবাদিকের ওপর পুলিশি হামলার ঘটনায় তিন সপ্তাহ পার হলেও, দোষী কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ুন কবির।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর খুলশী থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনের সময় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও পিসিআইইউর সাবেক শিক্ষার্থী জোবায়েদ ইবনে শাহাদাত সিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের হাতে হামলার শিকার হন।

ঘটনার পরদিন সাংবাদিক সমাজ, পিজা ও পিসিআইইউ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় সিএমপি কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও তিন সপ্তাহ পার হয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

পিজা নেতৃবৃন্দ বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার শাস্তি চাই। যদি ন্যায়বিচার না হয়, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে।”

স্মারকলিপি প্রদানকালে পিজা’র সভাপতি ইমরান বিন সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ