• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যা মামলায় বিদেশি পিস্তলসহ আরও দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৭২
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 9

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলিসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা এবং ধারালো দেশি অস্ত্রসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হন।

আরএম/দেশবিদশ


এই বিভাগের অন্যান্য সংবাদ