• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৬২
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
03e2b8ec afd3 4efe a1fa 17a0a3c1a4e6 6fe18746 Apil BiBag 2403232127

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর বহু প্রতীক্ষিত নির্বাচন স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আপিল বিভাগের আদেশে নির্বাচনের কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত হয়েছে।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর এই ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১ নভেম্বর। নানা মামলা, বিতর্ক ও আলোচনা-সমালোচনার মধ্যেও নির্বাচনের প্রস্তুতি চলছিল পুরোদমে। তবে আদালতের এই আদেশে নির্বাচন প্রক্রিয়া আপাতত থেমে গেল।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন। ২০০৯ সালের পর এবারই প্রথমবারের মতো নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে আপিল বিভাগের স্থগিতাদেশের পর নতুন তারিখ বা পরবর্তী করণীয় বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি চেম্বার কর্তৃপক্ষ।

আরএম/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ