• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলাকারী মোস্তফা কামাল টিপু অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৭৭
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 8

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অন্যতম অভিযুক্ত ও অস্ত্র যোগানদাতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তার অফিসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দোনালা বন্দুক, শটগানের কার্তুজ, পিস্তলের গুলি, দলীয় প্যাড ও বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক চেক বই জব্দ করা হয়।

ডবলমুরিং জোনের উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবির ভূঁইয়া বলেন,“গ্রেপ্তার মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র আন্দোলনের ওপর হামলায় তিনি সরাসরি অংশ নেন এবং অস্ত্র সরবরাহ করেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফা কামাল টিপু স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। তিনি নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী। বাহাদুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পাওয়ার পর থেকে টিপু বেপরোয়া হয়ে ওঠেন। মতের অমিল দেখা দিলেই তিনি হামলার নেতৃত্ব দিতেন।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। সর্বশেষ তিনি জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে মারুফ চৌধুরী হত্যা মামলার আসামি হিসেবে চার্জশিটভুক্ত।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ কমার্স কলেজ রোডের ‘বাসার স্কয়ার’ নামক ভবনের ছয়তলায় টিপুর অফিসে অভিযান চালানো হয়। সেখানকার সিলিংয়ের উপর থেকে দেশীয় তৈরি একটি বন্দুক, শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ