• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬১
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 24 at 2.54.44 PM

চট্টগ্রাম বাঁশখালীতে একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতরে নাম ফাহিম,সে উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে প্রেম বাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরের দিকে শিশু ফাহিম তার মামার সঙ্গে নানার বাড়িতে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তাটির অপরদিকে যাওয়ার সময় উত্তর দিক থেকে আসা অত্যন্ত দ্রুত গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ এবং পরিবারের সদস্যরা এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং এটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।”

এমআর/এআরই


এই বিভাগের অন্যান্য সংবাদ