• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৩২ ইউনিট ঘটনাস্থলে

নিজস্ব প্রতিবেদক / ৮৭
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
1760781132.Untitled 8 copy

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পাওয়া মাত্র প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় মোট ৩২টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলে যায়। এর মধ্যে বর্তমানে ১৬টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, “আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।”

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনার বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ