• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

কর্ণফুলীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

দেশবিদেশ প্রতিবেদক / ৬৭
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
kornofully thana

চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে চর পাথরঘাটা ইউনিয়নের মাদরাসা পাড়ার পুলিশ কলোনির ৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৭ নম্বর বিষাকান্দি ইউনিয়নের বালুয়া কান্দি এলাকার ইয়াসিন ও রোজিনা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। ঘটনার আগের দিন তিনি তার স্ত্রী মিম আক্তারের কাছে দুই হাজার টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ হোসেন বলেন,“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ