• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে ইপিজেড এলাকার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৮৭
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
1760608651.fire

চট্টগ্রাম নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা ভবনের ওই কারখানায় আগুন লাগে। সেখানে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, “দুপুর পৌনে দুইটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

তিনি আরও বলেন, “আগুন কীভাবে লেগেছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।”

এদিকে কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যান, তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এই বিভাগের অন্যান্য সংবাদ