• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু , দগ্ধ আরও ২জন

নিজস্ব প্রতিবেদক / ৭৭
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 3

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকের একজনের মৃত্যু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি মেরামতের কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম শওকত (৩৫)। তিনি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ অন্য দুই শ্রমিক হলেন মিষকাত ও তানভীর।  তারা এখন  গুরুতর অবস্থায় বর্তমানে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তারা সবাই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন নিচে পড়ে গুরুতর আহত হন এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ