• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক / ৬১
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
prothomalo bangla 2025 10

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে অসুবিধা চিহ্নিতকরণ ও সমাধানের উপায়’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

“নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, এর প্রকৃষ্ট উদাহরণ হলো আজকের এই কর্মশালা। সারা দেশজুড়ে এমন কর্মশালা চলছে,”—বলেন সিইসি।

‘নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’

বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, “নির্বাচনে প্রশাসনিক, আইনগত, কারিগরি—সব ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু বাস্তবে ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। এটা এখন বিশাল আকারে দেখা দিয়েছে, আর এটিই আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়।”

তিনি বলেন, প্রশাসনের মধ্যে কাকে নিয়োগ দেওয়া হবে, কোথায় দায়িত্ব দেওয়া হবে—এসব বিষয়ও বড় চ্যালেঞ্জ। কোনো কেন্দ্রে গোলযোগ হলে কীভাবে ব্যবস্থা নিতে হবে, সেটাও আগে থেকে স্পষ্ট থাকতে হবে।

‘প্রিসাইডিং অফিসারই কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনার’

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “নির্বাচনের দিন আপনি ওই কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনার। আইন আপনাকে সর্বময় ক্ষমতা দিয়েছে। গোলমাল হলে কেন্দ্র বন্ধ করে দেবেন। তিনটা কেন্দ্রে গোলমাল হলে তিনটাই বন্ধ করে দেবেন—দরকার হলে পুরো আসনই বন্ধ করে দেব। আমরা সহজে ছাড়ার পাত্র নই।”

তিনি আরও বলেন, “সব ক্ষমতা আপনাদের হাতে দেওয়া হবে। কিন্তু ক্ষমতা ব্যবহার না করলে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে। যথাসময়ে যথাযথ ব্যবস্থা না নিলে সেটা ভালোভাবে দেখা হবে না।”

‘নিরপেক্ষতা বজায় রাখতে হবে’

সিইসি নাসির উদ্দিন নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করে বলেন,“যদি আপনার কর্মকাণ্ডে ধারণা আসে যে আপনি কোনো ব্যক্তি বা দলের জন্য কাজ করছেন, তাহলে আইনের প্রয়োগে আপনার নৈতিক শক্তি হারিয়ে ফেলবেন। নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি।”

তিনি আশ্বাস দেন,“আইন ও নিয়মের মধ্যে থেকে কাজ করলে যেকোনো পরিস্থিতিতে নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ, আপনাদের পিছনে আমরা আছি।”

নতুন ব্যবস্থায় প্রশিক্ষণের নির্দেশ

পোস্টাল ব্যালট, বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটাধিকারসহ নতুন বিষয়গুলো নিয়ে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন,“আইনের শাসন কাকে বলে, আমরা এই নির্বাচনের মাধ্যমে তা দেখাতে চাই। একটি উদাহরণ তৈরি করতে দিন—যাতে সবাই বুঝতে পারে, নির্বাচন কমিশন আইন ও নিয়মের অধীনেই কাজ করে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ