• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ড. শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক / ৭৩
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
cvoice24 2510110509

মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দেশে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, “এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীর ওপর যে নির্যাতন চলছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”

এর আগে গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী ‘কনশানস’ জাহাজে থাকা অবস্থায় শহিদুল আলমসহ কয়েকজন সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে আটক করে।

তাদের আটকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে বাংলাদেশের জর্ডান, মিশর ও তুরস্কে নিযুক্ত দূতাবাসগুলোকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়।

দেশে ফেরার আগে শহিদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান, যেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে আসে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ