• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

‘যুক্তরাষ্ট্রের বাসিন্দা হওয়ার সুযোগ নেইনি, সেফ এক্সিটের কথা ভাবা দুঃখের বিষয়’

দেশবিদেশ প্রতিবেদক / ৭৭
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
1760004282.faizul kabir

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব কাউকেই তিনি ব্যবসা বা চাকরিতে সুযোগ দেননি। বরং নিজের সীমিত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,“আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দিইনি। নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। শিক্ষকতার সূত্রে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেয়েও গ্রহণ করিনি। তাই আজ ৭২ বছরের বেশি বয়সে আমাকে যদি ‘সেফ এক্সিট’ ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।”

তার এই পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মন্তব্যে প্রশাসনের ভেতরে ও বাইরে তোলপাড় শুরু হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও এ নিয়ে নানা কানাঘুষা চলছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এই প্রেক্ষাপটে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে একটি দীর্ঘ পোস্টে ঘটনার ব্যাখ্যা দেন ফাওজুল কবির খান।

তিনি বলেন,“বিষয়টি উত্থাপনকারী প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার স্নেহভাজন এবং জুলাই আন্দোলনের অগ্রসেনা। তাই তার বক্তব্যের ওপর মন্তব্য করা শোভন নয়। আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করি না।”

পোস্টে তিনি আরও যোগ করেন,“নিজে পদে থেকে কোনো অন্যায় সুবিধা গ্রহণ করিনি।”

এছাড়া গতকাল হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন। উপদেষ্টা জানান, সরাইলের পথে যানজটে দীর্ঘ সময় আটকে থাকার পর তিনি প্রথমে হেঁটে এবং পরে মোটরসাইকেলে রওনা হন। কিন্তু চালক কিংবা যাত্রী কারও কাছেই হেলমেট না থাকায় বহু খোঁজাখুঁজির পর একমাত্র হেলমেটটি তিনি নিজেই পরেছিলেন।

তিনি আরও জানান, হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে পরামর্শ ও বিআরটিএ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। যানজটের জন্য তিনি দায়ী করেছেন সরাইল চৌরাস্তার নির্মাণকাজ, চালকদের শৃঙ্খলার অভাব এবং হাইওয়ে পুলিশের দুর্বল ব্যবস্থাপনাকে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ