• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

মোবাইল চুরির অভিযোগে কর্মচারীর চুল কেটে শরীরে আলকাতরা

/ ৬৪
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
anyr krmcr tgYbe4O

চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক হোটেল কর্মচারীর চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে জনসম্মুখে ঘোরানো হয়েছে। বৃহস্পতিবার(৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড় টানেল রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

৩০ বছর বয়সী ওই হোটেল কর্মচারীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে জানিয়েছেন হোটেলটির স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ।

নির্যাতনের একটি ভিডিও সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে টানেল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

আটক হওয়ার আগে টানেল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের বলেন, ‘পাঁচ দিন আগে আমার রেস্টুরেন্টে আধা বেলা চাকরি করে সহকর্মীর দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারি, চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় আলিফ হোটেল নামের একটি রেস্টুরেন্টে কাজ করছে সে। আজ বিকেলে সেখান থেকে আমরা ধরে নিয়ে আসি।’

নির্যাতনের বিষয়ে জানতে চাইলে মাসুদ দাবি করেন, ‘আমার রেস্টুরেন্টের স্টাফরা তাকে দুষ্টুমি করে চুল কেটে দেন। তবে তাকে মারধর করা হয়নি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, কর্মচারীকে মারধর ও চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে জনসম্মুখে ঘোরানোর দায়ে হোটেলটির মালিককে আটক করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ