• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

হাটহাজারীতে হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ৬৬
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
1759902015.Road ctg

সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করেছে সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা।

জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজানের গহিরা এলাকায় গাড়িচাপায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য সোহেল চৌধুরীর মৃত্যু হয়। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে হাটহাজারী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করে হেফাজতের কর্মীরা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “সড়ক দুর্ঘটনায় হেফাজতের এক নেতার মৃত্যুর পর মাদ্রাসার ছাত্ররা সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। হেফাজতের স্থানীয় নেতা ও পরিবহন নেতাদের নিয়ে বৈঠক চলছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।”

এদিকে অবরোধের কারণে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ করে অবরোধ কর্মসূচি ঘোষণায় অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ