• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

পতেঙ্গায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

দেশবিদেশ প্রতিবেদক / ৭৯
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Untitled 2 2510070835

চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিলমিল সড়কে দ্রুতগতির বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্টিলমিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বিশু দে বলেন, “আমরা রাস্তার পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে একজন নারী ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাই। পরে শুনেছি, তিনি সেখানে মারা গেছেন।”

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, “নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ