• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বিএনপির কূটনীতির নতুন নীতি: ‘বাংলাদেশের স্বার্থ সর্বাধিক’

নিজস্ব প্রতিবেদক / ১০৮
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 07 at 12.22.38 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কূটনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপির কূটনৈতিক নীতির মূল ভিত্তি হবে — ‘বাংলাদেশের স্বার্থ সর্বাধিক।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের স্বার্থ, জনকল্যাণ এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি বিএনপির কূটনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে।

তারেক রহমান বলেন, “আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব—এগুলো অক্ষুণ্ণ রেখে, এগুলোর স্বার্থ বিবেচনা করেই আমরা আমাদের কূটনীতির সবকিছুকে পরিচালনা করবো।”

মার্কিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, “না, তাদের বিষয় তাদের। আমি একজন বাংলাদেশি। আমার কাছে দেশের ও জনগণের স্বার্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, বিএনপি দেশের উন্নয়ন, সার্বভৌম স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এভাবেই দলের কূটনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক এবং জনগণকেন্দ্রিক।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ