• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বাবার ভয়ে স্ত্রীকে তুলতে পারেননি ঘরে, মহাসড়কে প্রাণ গেল আবদুল খালেকের

সীতাকুণ্ড প্রতিনিধি / ৮০
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
news v2 68dfaf482963f

ভালোবাসার টানে পালিয়ে বিয়ে করেছিলেন প্রিয় মানুষটিকে। স্বপ্ন ছিল, সব ঠিক হলে সংসার সাজাবেন একসঙ্গে। কিন্তু বাবার অমতে করা বিয়ের কারণে স্ত্রীকে ঘরে তুলতে পারেননি আবদুল খালেক। এরই মধ্যে মৃত্যুপুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কেড়ে নিল তার প্রাণ।

নিহত আবদুল খালেক (২৮) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আবদুল হাদী দুলালের ছেলে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড প্রান্তে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে খালেক ভালোবেসে এক মেয়েকে বিয়ে করেন। কিন্তু বাবার অমতে বিয়ে করায় তিনি বাবার বাড়ি ছেড়ে ভাড়া বাসায় থাকছিলেন। পরিকল্পনা ছিল সময় সুযোগ বুঝে স্ত্রীকে ঘরে তোলার।

ঘটনার দিন সকালে খালেক সাইকেল চালিয়ে কর্মস্থল নেমসান কন্টেইনার ডিপোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে “চয়েস” নামের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, “চট্টগ্রামমুখী ‘চয়েস’ পরিবহনের একটি বাস খালেককে ধাক্কা দেয়। খবর পেয়ে দ্রুত গিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নববধূর জীবনে নেমে এসেছে এক অপ্রত্যাশিত অন্ধকার।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ