• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারের শিকার ৩৯ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭০
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
cvoice24 2510031001

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকা থেকে মানবপাচারের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস কমান্ডো দল ও কোস্ট গার্ডের আভিযানিক ইউনিট এ যৌথ অভিযান চালায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন নারী, ১১ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতরা জানান, পাচারকারীরা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের আটক করে রেখেছিল এবং মুক্তিপণের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক সুরক্ষা ও জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আটক পাচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানবপাচারসহ সব ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। নৌবাহিনী জানায়, ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে এখন পর্যন্ত মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ