• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

খাগড়াছড়ির কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি

নিজস্ব প্রতিবেদক / ৭০
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
cvoice24 2509301914

খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ ওঠা মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম এ পরীক্ষা পরিচালনা করে। টিমে আরও ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তার।

ডা. জয়া চাকমা বলেন, “আমরা সব পরীক্ষানিরীক্ষা সম্পন্ন করেছি এবং রিপোর্ট জমা দিয়েছি। তবে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।”

প্রসঙ্গত, ওই ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবরোধ চলাকালে সহিংসতায় তিনজন নিহত হন। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ