• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

দুর্গাপূজায় ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ৬৭
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
chattogram train cox sbazar 081123 005
ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা–কক্সবাজার এবং চট্টগ্রাম–ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সেবা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

চট্টগ্রাম-ঢাকা রুটে ‘ঢাকা স্পেশাল’

চট্টগ্রাম থেকে ‘ঢাকা স্পেশাল’ ছাড়বে দুপুর ২টা ৪৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

ঢাকা-কক্সবাজার রুটে ‘ট্যুরিস্ট স্পেশাল’

একই সময়ে ঢাকা–কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে, কক্সবাজার পৌঁছবে সকাল ৬টা ৫০ মিনিটে। ফেরার পথে কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১১টা ৩০ মিনিটে।

প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি কোচ থাকবে। দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন পাওয়া যাবে। ভাড়া হবে নিয়মিত আন্তনগর ট্রেনের মতোই।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানান, “দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগরের মতোই সব সুযোগ-সুবিধা থাকবে।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও ছুটির সময় যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ঢাকা–কক্সবাজার রুটে চলাচল করবে এ ট্রেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ