• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার সামনেই দরপত্র ছিনতাই

নিজস্ব প্রতিবেদক / ১২৭
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 2

চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম বলেন, “দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

রেলসূত্রে জানা যায়, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেটের দরপত্র আহ্বান করা হয়। সোমবার দরপত্র জমার শেষ দিনে নূর ট্রেডার্স টেন্ডার জমা দিতে গেলে বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, চাকরিচ্যুত রেলকর্মী মাহাবুব দরপত্র না দিতে হুমকি দেন।

ঘটনাস্থলে উপস্থিত নূর ট্রেডার্সের প্রতিনিধিদের অভিযোগ, সকাল ১১টা ১৫ মিনিটে কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার সময় কর্মকর্তার সামনেই তা ছিনতাই করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলেও, দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

কেএমই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ