• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে যানজট নিরসনে মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু

দেশবিদেশ প্রতিবেদক / ৮৮
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
1759147611.ctg mayor

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সার্ভে শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কনট্রাকটরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট এবং পরিবহন সংকট নিরসন জরুরি। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান হতে পারে।”

তিনি আরও জানান, ইতিমধ্যে প্রকল্পের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। আজ ফিল্ড সার্ভে শুরু হলো, এরপর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে কাজ এগিয়ে যাবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।


এই বিভাগের অন্যান্য সংবাদ