• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

এবার ৮ দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অবরোধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৬৫
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
1759093293.Khagrachari20190731170823

৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা। একই সঙ্গে সব ধরনের পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, গুইমারায় দোকানপাট ও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “আমরা এই বর্বরতা ও ন্যায়বিচারের অনুপস্থিতি কঠোরভাবে নিন্দা জানাই ও প্রতিবাদ করছি।”

ঘোষণায় আরও জানানো হয়, ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে এবং পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে।

৮দফা দাবির মধ্যে রয়েছে- স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অপর দুই আসামিকে গ্রেপ্তার, শাস্তি ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন করা।২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ।হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা। আন্দোলনে অংশ নেওয়া জুম্ম ছাত্রদের মুক্তি। ১৪৪ ধারা বাতিল

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর ও সুসংগঠিত আন্দোলনে যেতে বাধ্য হবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ