• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের অবরোধ, উত্তপ্ত পরিস্থিতি

/ ৮০
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 1 2509290539

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারায় দুর্বৃত্তের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাহাড়ি ও বাঙালি উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন ধরে পাহাড়ি–বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চলছে। হামলা-পাল্টা হামলায় একাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারি আছে।

অবরোধে জেলার সড়কে যান চলাচল বন্ধ। শহর-শহরতলি ফাঁকা, ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ টহল দিচ্ছে।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপিডিএফ (মূল) ও এর অঙ্গসংগঠনসমূহ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ হামলার শিকার হয়েছেন। সেনাবাহিনী বলেছে, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা ও সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ