• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

মীরসরাইয়ে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক / ১১৩
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250928 WA0017

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় হেলপার মোহাম্মদ মুরাদ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন যাত্রী।

নিহত মুরাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান হেলপার মুরাদ।

আহতদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস জানান, গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আহতদের মধ্যে রয়েছেন— পাবনার ঈশ্বরদীর সোহেল রানা (৩৮), চট্টগ্রামের চকবাজারের সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর আব্দুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নুর আলম (৪৩), সিরাজগঞ্জের আব্দুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুরের সোহেল রানা (৩৫), শরিয়তপুরের রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার রবিউল হোসেন (৩৬)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সৌদিয়া পরিবহনের বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসের হেলপার মুরাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে।”

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ