• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর নতুন লোগো: সাজছে নতুন আঙ্গিকে

নিজস্ব প্রতিবেদক / ১১৪
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250928 WA0042

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিগগিরই নতুন লোগো প্রকাশ করতে যাচ্ছে। দলীয় সূত্র জানায়, পুরনো প্রতীক দাঁড়িপাল্লা বহাল রাখার পাশাপাশি নতুন লোগোটি জাতীয় পতাকার আদলে তৈরি হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় দলের আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সৌজন্য সাক্ষাতের সময় নতুন লোগোর একটি নমুনা দেখা যায়। এরপর থেকেই লোগো পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, দলের লোগো পরিবর্তনের কাজ চলছে। আমিরের নির্দেশনায় একাধিক নতুন ডিজাইন তৈরি হয়েছে, তবে চূড়ান্ত লোগো এখনো অনুমোদিত হয়নি। তিনি বলেন, শনিবার প্রকাশিত লোগোটি ভুলবশত প্রকাশ্যে এসেছে। কয়েকদিনের মধ্যেই নতুন লোগো চূড়ান্ত করে অফিসিয়ালি ঘোষণা করা হবে।

পুরনো লোগো নিয়ে তিনি মন্তব্য করেন, “আগের লোগোটি কখনো অফিসিয়ালি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন গণমাধ্যমে প্রচলিত ছিল।”

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ