• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে হচ্ছে নতুন উপজেলা, নাম কী?

দেশবিদেশ প্রতিবেদক / ১৩৭
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
resize

চট্টগ্রামের ফটিকছড়িকে ভেঙে ভূজপুর থানা এলাকায় ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই নিকার বৈঠক হতে পারে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

ভূজপুর থানা গঠিত হয় ২০০৭ সালের ২১ জুলাই ফটিকছড়ি থানার ২১টি ইউনিয়নের মধ্যে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে। নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলাও এই ভূজপুর থানাকেন্দ্রিক গড়ে উঠবে।

উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড়, পশ্চিমে সীতাকুণ্ড এবং দক্ষিণে হাটহাজারি উপজেলা ঘিরে নতুন উপজেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হবে।

উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের সদস্য সচিব এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, “উত্তরের মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল পেতে যাচ্ছে ফটিকছড়ি উত্তর উপজেলা।”

ঢাকাস্থ উত্তর ফটিকছড়ি সমিতির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। নতুন উপজেলা আমাদের উন্নয়নের আলোর পথ দেখাবে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ