• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

শেখ পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক / ৮৮
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 25 at 11.45.39 AM

সরকার দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে। আদালতের নির্দেশে পুলিশ ও বিভিন্ন সংস্থার যৌথ অনুসন্ধানের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযোগ রয়েছে— অবৈধ আর্থিক কার্যক্রম, কর ফাঁকি এবং বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত এসব সম্পদ। তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যৌথ অনুসন্ধান টিমের কার্যক্রম তারা সমন্বয় করছে এবং আইনি সহায়তা দিচ্ছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সদস্যরা।

জব্দকৃত সম্পদের মধ্যে—

দেশের ভেতরে: ৪৬ হাজার ৮০৫ কোটি ৩২ লাখ টাকা ,স্থাবর: ৭ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা, অস্থাবর: ৩৯ হাজার ৩০ কোটি ৮৭ লাখ টাকা, বিদেশে: ১০ হাজার ৪৫১ কোটি ৮৬ লাখ টাকা, স্থাবর: ৬ হাজার ৯৭ কোটি ১১ লাখ টাকা, অস্থাবর: ৪ হাজার ৩৫৪ কোটি ৪৩ লাখ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, শেখ পরিবার ও শিল্পগোষ্ঠীগুলোর স্থাবর সম্পদ মোট ১৩ হাজার ৮৭১ কোটি ৫৬ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৪৩ হাজার ৩৮৫ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকা।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ