• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল সিএমপির কার্যলয়ের সামনে

দেশবিদেশ প্রতিবেদক / ৮২
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
chittagong chattraleague protest magic

চট্টগ্রামের খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল করেছেন। ওই সড়কের পাশেই নগর পুলিশ কমিশনারের কার্যালয় ও দামপাড়া পুলিশ লাইনস অবস্থিত।

জানা গেছে, সকাল ১০টার দিকে এমএম আলী রোডের মুখে প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল শুরু করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই”। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম উল্লেখ করা ছিল।

মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয় অতিক্রম করে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশ গাড়ি দেখা যায়। উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” ও “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”।

এদিকে, একই দিনে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজ শুধু চট্টগ্রামেই নয়, ঢাকাতেও মিছিল হয়েছে। তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে। তবে অনেকে জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি যাতে সহজে জামিন না পায়।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে। তখন বড় বড় মিছিল হবে। কিন্তু এখন যারা ছোটখাটো মিছিল করছে, এগুলো আর হবে না।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ