• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

দেশবিদেশ প্রতিবেদক / ৫৭
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 25 at 11.31.04 AM

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ নামে-বেনামে ব্যাংক থেকে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। বর্তমানে ঋণগুলো একে একে খেলাপি হিসেবে চিহ্নিত হয়ে নিলামে তোলা হচ্ছে। এছাড়া গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ মোট আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল।

এরই ধারাবাহিকতায় এস আলম ও পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। গত এক বছরে ধাপে ধাপে এস আলম পরিবারের হাজার হাজার কোটি টাকার সম্পদ, শেয়ার ও জমি জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, বিভিন্ন সময়ে শেয়ার, জমি ও ব্যাংক হিসাব জব্দ এবং অবরুদ্ধ করার একাধিক আদেশ দেন আদালত।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ