• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

হাসিনার গুলির সামনে দাঁড়িয়ে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না: আখতার

দেশবিদেশ ডেস্ক / ১৩৪
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
1758596512.Akhter 2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাননি তিনি, তাই কয়েকটা ভাঙা ডিমে কিছু যায় আসে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা সব সময়ই এমন কর্মকাণ্ড করে আসছে। উপদেষ্টাদের ওপর আগেও তারা হামলার চেষ্টা করেছে। দেশে আমরাও নিয়মিত তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকি। কিন্তু এতে আমরা ভয় পাই না।”

তিনি আরও বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। সুতরাং কারো ভাঙা ডিমে কিছু যায় আসে না।”

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে আখতার হোসেন বলেন, “বাংলাদেশের মানুষ অতীতেও সাহসিকতার সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছে। জীবন উৎসর্গ করতেও পিছপা হয়নি। আগামী দিনগুলোতেও জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিরোধ করবে। তারা আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না।”

এর আগে হোটেলে পৌঁছালে আওয়ামী লীগ কর্মীদের স্লোগানের জবাবে আখতার হোসেন ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি নেতাকর্মীরা “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ