• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক / ৭৪
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509230812

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মো. জয়নাল আবেদীন (৪৬) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন মোটরসাইকেলে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রব্বানী জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ