• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

দেশবিদেশ প্রতিবেদক / ১১৫
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
1758594470.Akhter

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন নেতাকর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এ সময় তাকে গালিগালাজও করা হয়।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণেই করা হয়েছে।”

তিনি আরও লিখেছেন, “আখতার হোসেন সেই দলকে প্রতিনিধিত্ব করছেন, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করছে। এই হামলা আসলে গণতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে।”

ঘটনার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।y


এই বিভাগের অন্যান্য সংবাদ