• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

আনোয়ারায় আইনজীবীর ঘরে তালা কেটে দেড় লক্ষাধিক টাকার চুরি

দেশবিদেশ প্রতিবেদক / ৬৭
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
Anwara 2509231239

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তালা ও গ্রিল কেটে আইনজীবীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ রাফিউল আজিম (৩২) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উকিল বাড়িতে এ চুরি হয়।

আইনজীবী রাফিউল আজিম জানান, তিনি কাজের কারণে পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরে বসবাস করেন। মঙ্গলবার সকালে স্থানীয় এক প্রতিবেশীর ফোনে খবর পেয়ে গ্রামের বাড়িতে গিয়ে দেখেন ঘরের গ্রিল ও একাধিক কক্ষের তালা কাটা। আলমারি ও কক্ষগুলো তল্লাশি করে দেখা যায় নগদ টাকা, টিভি, পানির মোটরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ