• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বন্দরে পুলিশের অভিযানকালে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৮৪
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
20250922 1424 image

চট্টগ্রামের বন্দর এলাকায় পুকুরে ডুবে মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা নেছার আহমেদের ছেলে।

এলাকাবাসীর ভাষ্যমতে, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা ছুটতে শুরু করে। এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। পরে আর ভেসে উঠেননি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মন্নান বলেন, “খবর পেয়ে ডুবুরি দল ডেবায় তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেছে।”

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ৎ

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ