• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সাতকানিয়া সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২ তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬২
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 21 at 6.12.24 PM magic

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন-চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ এলাকার মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজার জেলার মো. ইউসুফ (৩০)।

এই ঘটনায় আহত অবস্থায় আরও ৮জন চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আহতরা হলেন— গ্যাস সিলিন্ডার দোকানের মালিক মাহাবুবুল আলম (৪৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মো. লিটন (২৮) ও মো. ছালেহ (৩৩)।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ও সাতকানিয়ার সীমান্তবর্তী চরতী চর এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন।

এআরই/এমএইচ/দেশবিদেশ

 


এই বিভাগের অন্যান্য সংবাদ