• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সরকারি খরচে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক / ১১৭
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
1758461362.Nur

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দলটির নেতারা জানিয়েছেন, নুরের চিকিৎসা হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

বিবৃতিতে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, দেরিতে হলেও নুরকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ায় তারা সরকারকে সাধুবাদ জানাচ্ছেন।

গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ হামলার বিচার দাবি করে আসছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নুরকে বিদেশে সুচিকিৎসার নির্দেশ দেন বলে প্রেস উইং থেকে জানানো হয়।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ