• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

টেকনাফে বিয়ের আসরে কুপিয়ে বিএনপি নেতা খুন

নিজস্ব প্রতিবেদক / ৫৬
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
Coxs Bazar T

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামে পৌর বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই সাথে এই ঘটনায় কামাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ

নিহত ইমদাদ হোসেন ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পেশায় পান ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছোট ভাই শামসু আলম জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মো. আরকানের বিয়ের আসরে আব্দুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে ইমদাদের কথা-কাটাকাটি হয়। পরে রাতেই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে। এ সময় কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী জানান, ভোর ৫টার দিকে ইমদাদ হোসেনকে হাসপাতালে আনা হয়, তবে আগেই তার মৃত্যু হয়েছিল।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, স্থানীয়রা ঘটনাস্থল থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার বাবলু বলেন, “ইমদাদ হোসেন দলের একজন দায়িত্বশীল নেতা ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ