• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, তিন দফা দাবিতে কুশপুত্তলিকা দাহ

কাপ্তাই প্রতিনিধি / ৫৯
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509180934

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রধান ফটকের সামনে কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভে বক্তব্য দেন শিক্ষার্থী মো. তারেক হোসেন, মো. বেলাল, সায়েম, নাবিউল, আল শাহরিয়ার, নাদিম প্রমুখ।

এসময় তারা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করা এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানান।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ